ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবারো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন জয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৩৯ বার পঠিত

আবারো ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কার জিতেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’সিনেমার জন্য তিনি এবারের সম্মাননাটি পেলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাঁকালো আয়োজনে তাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা তুলে দেওয়া হয়।

তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পেয়ে উচ্ছ্বসিত জয়া আহসান। তিনি নিজের ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, “পরপর তিনবারের জন্য ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হতে পেরে আপ্লুত। শ্রেষ্ঠ অভিনেত্রীর জনপ্রিয় বিভাগে ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য কৃষ্ণ সুন্দরী হাতে এলেন। ধন্যবাদ দর্শক এবং ফিল্মফেয়ার পুরস্কার কর্তৃপক্ষকে, এত ভালোবাসা দেওয়ার জন্য।”

জয়া আরও লিখেছেন, ‘আমার পরিচালক অতনু ঘোষ বিনিসুতোয় সিনেমার মধ্যে দিয়ে যে নাগরিক রূপকথা বুঁনেছেন তার রেশ রয়ে গেল এই প্রাপ্তিতে। সিনেমার সমস্ত টিমকে অভিনন্দন জানাই ফিল্মফেয়ারের মঞ্চে সমালোচকদের পছন্দের সেরা সিনেমা, সমালোচকদের পছন্দের সেরা পরিচালক ও সেরা সম্পাদনার শিরোপা জয়ের জন্য। বিনিসুতোর বুনন আরও পোক্ত হলো আজ, শ্রেষ্ঠত্বের শিরোপা উজ্জ্বলতর হোক, সকলকে শুভেচ্ছা জানাই।’
উল্লেখ্য, ২০১৯ সালে টালিউডের ‘বিজয়া’ ও ‘রবিবার’ সিনেমার জন্য ফিল্মফেয়ার বাংলা পুরস্কারে সেরা অভিনেত্রী হন জয়া আহসান। এছাড়া ২০১৬ সালে ‘ঈগলের চোখ’, ২০১৮ সালে ‘বিসর্জন’ও ২০১৪ সালে ‘আবর্ত’সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন জয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102