ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবারো ভারতে একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

ভারতে করোনায় একদিনে আবারও ৪ হাজারের বেশি মৃত্যু হয়েছে। আর দেশটিতে ৩ লাখ ৬২ হাজারের বেশি শনাক্ত হয়েছে একদিনে।

ভারতের বিহার, উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশে গঙ্গা ও রুঞ্জ নদীর তীরে মরদেহ ভেসে আসার পর এবার উত্তর প্রদেশে নদীর ধারে বালিতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করা হয়েছে।

উত্তর প্রদেশের উন্নাও জেলায় গঙ্গা নদীর ধারে দুই জায়গা থেকে গেরুয়া কাপড়ে মোড়ানো বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো করোনা আক্রান্তদের কি-না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পোড়ানোর কাঠের অভাবে মরদেহগুলো বালিতে পুঁতে দেয়া হয় বলে ধারণা করছেন স্থানীয়রা।

এদিকে, ৮ রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে সংক্রমণের উর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন। জম্মু কাশ্মীর, ওড়িশা এবং উত্তরাখন্ডে দ্রুত গতিতে সংক্রমণ বাড়ছে বলে জানান তিনি। তবে তামিলনাড়ুতে লকডাউনের কারণে কিছুটা কমেছে সংক্রমণ। আর, মধ্যপ্রদেশে করোনা থেকে সেরে ওঠা ৫০ জন মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, ভারতের টিকার সংকটও ক্রমেই প্রকট হচ্ছে। দিল্লিতে টিকার মজুত প্রায় ফুরিয়ে এসেছে। এই মুহূর্তে কোভিশিল্ডের যে মজুত রয়েছে তা দিয়ে আর ৯ দিন টিকা দেয়া যাবে এবং কোভ্যাকসিনের টিকা রয়েছে মাত্র ৪ দিনের। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৩ মে) থেকে শুধু স্বাস্থ্যকর্মী এবং ৪৫ এর উর্ধ্বে যারা তাদের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102