ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবারো লকডাউন মালয়েশিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৮ বার পঠিত

মালয়েশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রকম বৃদ্ধি পেতে থাকায় আবারও ২ সপ্তাহের জন্য মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) ঘোষণা করা হয়েছে। মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) ১৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ৪ মার্চ পর্যন্ত করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

দেশের বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির ওপর ভিত্তি করে জাতীয় সুরক্ষা কাউন্সিল ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, দেশটির সেলাঙ্গর, কুয়ালালামপুর, জহুর, পিনেং রাজ্যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) আগামী ৪ মার্চ পর্যন্ত বলবৎ থাকলেও বাকি রাজ্যগুলোতে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) এবং রিকভারী মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) যথাযথ বহাল থাকবে। পাশাপাশি দেশটির আন্তঃরাজ্য ভ্রমণের ওপর চলমান নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বর্তমানে এমসিও লকডাউনের নির্দেশনাবলী অমান্য করলে এক হাজার রিঙ্গিত জরিমানা অথবা অমান্যকারী গ্রেফতার করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102