ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৩ বার পঠিত

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হচ্ছেন-শাকিব(২২), রিপন(১৮) ও ইসরাফিল(২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কল্পলোক আবাসিক এলাকার নির্মাণাধীন একটি ৯ তলা ভবনে কাজ করার সময় ৩ শ্রমিক তিন তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে তাদের চমেক হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে তাৎক্ষণিকভাবে মৃত ঘোষণা করা হয়। অপরজনকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলেও পরে ওই শ্রমিকেরও মৃত্যু হয়।

এ ঘটনায় বাকলিয়া থানার ওসি আবদুর রহিম যুগান্তরকে জানিয়েছেন, নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে নির্মাণাধীন ওই ভবনের মালিকের নাম বা ভবনটি কার সেটি তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেন নি। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের হবে বলে জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102