ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবাসিক কটেজে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ৫২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৪৪ বার পঠিত

কক্সবাজার শহরের আবাসিক কটেজ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৫২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় বেশকিছু ইয়াবাও উদ্ধার হয়।

শুক্রবার (৮ জানুয়ারি) রাত ৯টায় শহরের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মো. রফিকুল ইসলাম।

আটককৃতদের মধ্যে ৩১ জন নারী ও ২১ জন পুরুষ।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল জানান, ‘এক শ্রেণির আবাসিক কটেজের মালিক ও ম্যানেজারসহ সংঘবদ্ধ চক্র হোটেল-মোটেল জোনের কটেজগুলোতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চালানো অভিযানে নারীসহ ৫২ জনকে আটক করা হয়।’

তিনি জানান ‘আমির ড্রিম প্যালেস থেকে এক কর্মচারীসহ ৮ জন পুরুষ ও ২ জন নারী, মিম রিসোর্ট থেকে এক কর্মচারীসহ ১৩ জন পুরুষ ও ১৭ জন নারী এবং আজিজ গেস্ট ইন থেকে ১০ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়। এ সময় আজিজ গেস্ট ইন কটেজের ম্যানেজারের ডেস্ক থেকে ৩৬০টি ইয়াবা উদ্ধার হয়েছে। এছাড়া মিম রিসোর্টের পার্শ্ববর্তী অজ্ঞাত (সাইনবোর্ড বিহীন ) এক কটেজে অভিযান চালানো হলেও ভেতরে থাকা লোকজন পেছনের গোপন দরজা দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘হোটেল-মোটেল জোনের কটেজগুলো আবাসিক পর্যটন ব্যবসার আড়ালে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে এ আসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। চক্রটি নানা কৌশলে কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের সংগ্রহ করে এসব কাজে ব্যবহার করে আসছে।’

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102