ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবুধাবি টি টেনে খেলবেন তাসকিন-মোসাদ্দেক-নাসির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

জানুয়ারিতে আবুধাবিতে অনুষ্ঠেয় টি টেন লিগে ডাক পেলেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। চমক দেখিয়ে পুনে ডেভিলসে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন।

এছাড়া বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে দারুণ ছন্দে থাকা আফিফ হোসেন, পেসার তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক হোসেন সৈকতও খেলবেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে।
বুধবার টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানেই বিভিন্ন ক্যাটাগরি থেকে বাংলাদেশি ক্রিকেটারদেরকে বেছে নেয় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।

ইনজুরি ও ফর্মহীনতার কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেনের অন্তর্ভূক্তি বেশ চমক জাগানিয়াই বলতে হবে। ক’দিন আগে শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও খেলতে পারেন নি তিনি। তবে জায়গা করে নিয়েছেন আবুধাবি টি টেন লিগে। ড্রাফটের অষ্টম রাউন্ডে তাকে স্কোয়াডে টেনে নেয় পুনে ডেভিলস।

আসরের আরেক ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স দলে ভিড়িয়েছে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও শেখ মেহেদি হাসানকে।
আসরের বর্তমান চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স চুক্তি করেছে পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে। এই দলে আরো খেলবেন পাকিস্তানী দুই অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।

২০১৭ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে মোট আটটি দল। দলগুলো হলো, বাংলা টাইগার্স, মারাঠা অ্যারাবিয়ান্স, দিল্লী বুলস, কালান্দার্স, ডেকান গ্ল্যাডিয়েটরস, পুনে ডেভিলস, টিম আবু ধাবি এবং নর্দার্ন ওয়ারিয়র্স।

এবারের আসরটি নভেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও, করোনার কারণে পেছানো হয়। নতুন সূচি অনুযায়ী আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে আসরটি। শেষ হবে ৬ ফেব্রুয়ারি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102