ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমগাছে ঝুলছিল ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৯৫ বার পঠিত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ী মাদারতলীতে নরেশ চন্দ্র (৪৫) নামের এক ব্যক্তির হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত নরেশ চন্দ্র রবিদাস উপজেলার আউয়ালগাড়ী ঈদগাহ পাড়া গ্রামের মৃত বিরেন চন্দ্র রবিদাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে বাড়ি থেকে রাতের খাবার খেয়ে বের হন নরেশ চন্দ্র। এরপর রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পরে সোমবার সকালে মাদারতলী তুলশীগঙ্গা নদীর বাঁধের পশ্চিম পাশে জলপাই গাছের সঙ্গে হাত ও পা বাঁধা মরেদহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্ত্রী সান্ত্বনা রবিদাস বলেন, আমার স্বামী রোববার একটি অনুষ্ঠানে কসমেটিকসের দোকান দেন। পরে সেখান থেকে রাত ৮টার দিকে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে আবার বাইরে যান। রাতে আর বাসায় ফেরেননি। সকালে আমগাছে তার মরদেহ ঝুলছে খবর পাই।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102