ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমরা আমোদ ফুর্তি করতে আসিনি, প্রয়োজনে পদ ছেড়ে চলে যাব: সিইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে পদ ছেড়ে চলে যাব। আমাদের অনুরোধ করতে হবে না। আমরা আমোদ ফুর্তি করতে আসেনি। এ নিয়ে বিএনপিকে চিন্তা করতে হবে না।

রোববার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সকল বিতর্ক এড়িয়ে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সবার মতামতের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। এ সময় তিনি সকল দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। সব দল নির্বাচনে অংশ নিলে অনিয়ম ও পেশিশক্তির প্রভাব কমবে।

হাবিবুল আউয়াল বলেন, একটি দল ৩০০ আসনে এককভাবে জয়ী হয়ে সরকার গঠন করলে সেটা গণতন্ত্র না। এর ফলে স্বৈরতন্ত্র মাথা চাড়া দিয়ে ওঠে। নির্বাচনে রাজনৈতিক ঐক্য দরকার। ঐক্য গঠনে যেকোনো অরাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠী অবদান রাখতে পারেন বলে মনে করেন সিইসি।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন আছে৷এগুলো নিরসনে কাজ করা হবে। এ সময় তিনি আরও বলেন, কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে না। কারো এজেন্ডা বাস্তবায়ন করার মানসিকতা এখন পর্যন্ত তৈরি হয়নি। মাঠের সহিংসতা বন্ধ করার দায় ইসির নয় রাজনৈতিক দলগুলোর। ২০১৪ ও ২০১৮ এর নির্বাচনের দায় বর্তমান কমিশনের নয়। সরকার নির্বাচন কমিশনকে সহায়তা না করলে নির্বাচনের পরিণত ভয়াবহ হতে পারে বলে জানান তিনি।

ভোটের মাঠে কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায় তাহলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে রাইফেল অথবা তলোয়ার নিয়ে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102