ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আমরা করোনায় মরবো না, আমরা না খেয়ে মরবো।’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আবারও এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই ‘কঠোর লকডাউন’ ২১ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও পরিস্থিতির অবনতি হওয়ায় তা ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এই লকডাউনের ফলে জরুরি সেবা ছাড়া সবই বন্ধ থাকবে।

এদিকে লকডাউনে গণপরিবহন খুলে দেয়ার ব্যাপারে সরকারকে আহ্বান জানান যশোরে জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন, ‘লকডাউনের মধ্যে গণপরিবহন বাদে অন্যান্য শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করার সুযোগ দিয়েছে। এ অবস্থায় আমরা পরিবহন শ্রমিকরা করোনা মহামারিতে মরবো না, আমরা না খেয়ে মারা যাবো।’

মিঠু আরও বলেন, ‘আমরা গণপরিবহন শ্রমিক সংগঠন থেকে দাবি জানাচ্ছি, আমরাও শতভাগ স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে কাজ করতে চাই। আশা করি আমাদের যুক্তিসংগত দাবির পক্ষে সম্মতি দিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সুযোগ দেবেন’।

সংগঠনের পুরাতন বাস টার্মিনাল কার্যালয়ে যশোর জেলায় অবস্থিত পরিবহন শ্রমিক সংগঠনগুলোর আয়োজনে এ যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টুসহ জেলার পরিবহন শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102