বিশ্বকাপে এনিয়ে টানা দুই ম্যাচে হেরে গেল বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল লাল-সবুজের দল।
এদিন ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট বড় ব্যবধানে হেরেছে মাহমুদউল্লাহ বাহিনী।
প্রথমে ব্যাট করা বাংলাদেশ নাসুম আহমেদের শেষের ঝড়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে কোনোমতে ১২৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ও ৩৫ বল বাকি থাকতে জয় তুলে নেয় ইংল্যান্ড।
হেরে যাওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘অবশ্যই এটা আমাদের জন্য হাতাশাজনক। এমন ভালো উইকেটে আমরা চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারিনি। আমাদের শুরুটাও ভালো হয়নি, এমনটি বড় কোনো পার্টনারশিপও আমরা গড়তে পারিনি। যে কারণে সম্মানজনক স্কোর গড়া সম্ভব হয়নি। ’