ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমরা জনগণের রায় বিশ্বাস করি: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮ বার পঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা নির্বাচনমুখী দল, জনগণের রায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি জনগণের কথা রেখেছি। জনগণ আস্থা-বিশ্বাস রেখে আবারও আমাদের সুযোগ দেবে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর বাবুরহাট মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। এটা শুধু দেশে নয়, সারা বিশ্বের মানুষ জানে। সম্প্রতি জি-২০ সামিটে প্রধানমন্ত্রী সম্মানিত হয়েছেন। বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিরা যেভাবে দেশে আসছে, সবকিছু মিলিয়ে কি মনে হয়? কোথায় কোন পত্রিকায় কে কী বললো তাতে কিছু যায় আসে না।

তিনি বলেন, কোথাও কোথাও শিক্ষক স্বল্পতা আছে। সেই স্বল্পতা দূর করতে নানাভাবে কাজ করছি। শুধু পাহাড় নয়, হাওর-চর এসব এলাকায় শিক্ষক স্বল্পতা রয়েছে। এটা বাস্তবতা। সে বাস্তবতাকে মেনে নিয়েই আমরা কাজ করছি। প্রযুক্তি ব্যবহার করে শিক্ষক স্বল্পতা দূর করতে কাজ হচ্ছে।

এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, বাবুরহার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ, চাঁদপুর সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারী ও নারী ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।

বিজ্ঞাপন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102