ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমরা শিখছি- বললেন ‘অধিনায়ক’ লিটন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

আরও একটি ‘শিক্ষাসফর’ শেষ হলো বাংলাদেশের। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে ছয় ম্যাচ খেলে একটিতেও জিততে পারল না টাইগাররা।

হতাশার এই সিরিজে শেষটা হলো লজ্জাজনকভাবে। অকল্যান্ডে আজ (বৃহস্পতিবার) বৃষ্টির কারণে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিণত হয়েছিল ১০ ওভারের ম্যাচে। রান তাড়ায় নেমে ওই ১০ ওভারও টিকতে পারল না টাইগাররা। কার্টেল ওভারের ম্যাচে ৬৫ রানের বড় ব্যবধানে হেরে সফর শেষ করেছে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া ১৪২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়েছে সফরকারিরা। দলের ব্যাটসম্যানদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন লিটন দাস। পুরো সিরিজেই অফফর্মে থাকা এই ব্যাটসম্যান নেতৃত্বের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে আজ আউট হয়েছেন গোল্ডেন ডাক-এ।

ম্যাচ শেষে লিটন স্বীকার করলেন, তাদের দল ভালো ক্রিকেট খেলতে পারেনি। লিটনের ভাষায়, ‘আমরা ব্যাটিং এবং ফিল্ডিংয়ে ভালো ক্রিকেট খেলতে পারিনি। এটাই আমাদের ভুগিয়েছে।’

উপমহাদেশের উইকেটে খেলায় অভ্যস্ত হওয়ায় নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে মানিয়ে নেয়া যায়নি, তবে তারা শিখছেন কিভাবে এখানে খেলা যায়-এমন কথাও শোনালেন লিটন।

বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমরা উপমহাদেশের উইকেটে খেলি, কিন্তু বাউন্সি উইকেটে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে কিভাবে খেলতে হয়, সেটা আমাদের ভাবতে হবে। আমরা শিখছি, উইকেট এবং কন্ডিশন দেখে শিখছি এখানে কিভাবে খেলতে হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102