ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমলাতন্ত্র এখন আমলা লীগ হয়ে গেছে : মির্জা ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে গিয়ে আর অবৈধভাবে গদি ধরে রাখতে আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই। আমলাতন্ত্রকে যথেচ্ছ ব্যবহার করতে গিয়েই তাদের আজ এ অবস্থা। প্রকৃতপক্ষে আমলাতন্ত্র এখন আমলা লীগ হয়ে গেছে। আর এ আমলা লীগ বানাতে গিয়েই তারা এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।

নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে আশ্রমপাড়া হাওলাদার কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির বর্ধিত সভায় বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি একথা বলেন।

দলীয় নেতাকর্মীদের মামলার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সমস্ত রাষ্ট্রযন্ত্রগুলোকে তারা দলীয়ভাবে নিয়ন্ত্রণ করছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না, ৩৫ লাখ রাজনৈতিক মামলা হয়। কিন্তু এই ফ্যাসিবাদী সরকার সেই কল্পনাকেও হার মানিয়েছে। কথা বললেও মামলা, কোথাও মিটিং করলেও মামলা।

মামলা হামলা বন্ধ করে তিনি সরকারকে পদত্যাগ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের আহবান জানান।

তিনি আরও বলেন, অবশ্যই নতুন করে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, সেটাই হবে বিএনপির একমাত্র দাবি। এ দাবি আদায়ের লক্ষ্যে সমস্ত দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামে একসাথে কাজ করতে হবে। ইতোপূর্বে সকল রাজনৈতিক মামলা তুলে নিতে আমরা আহ্বান করেছি এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে নতুন করে নির্বাচনের আয়োজন করতেও একাধিকবার বলেছি। এটাই সরকারের প্রতি আমাদের সবচেয়ে বড় আহ্বান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহ সভাপতি আল মামুন, সুলতানুল ফেরদৌস নূর চৌধুরী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিস, জেলা যুবদলের সভাপতি মাহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102