ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমাকে খুন করা হতে পারে: মমতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নিজের খুনের আশঙ্কা প্রকাশ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইঙ্গিত করে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বর্ধমানের মন্তেশ্বরের প্রচারসভায় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন বক্তব্য দেন মমতা বন্দোপাধ্যায়।

প্রচারণা থেকে মুখ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কাজ ছেড়ে হিংসা ছড়ানোর চক্রান্ত করে চলেছেন। কোথায় কীভাবে কার ওপর হামলা করা যায়, কীভাবে পুলিশকে দিয়ে মানুষকে ভয় দেখানো যায়। সেসব চক্রান্ত করে বেড়াচ্ছেন। বিরোধিতা করছি। আমাকে খুনের পরিকল্পনা করা হতে পারে। আমার পা চোট করে দিয়েছেন। এবার খুন করার প্ল্যান করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী মোদির দাবি জানিয়ে মমতা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গা লাগাচ্ছেন, ওকে কন্ট্রোল করুন। আমি এসব বলছি বলে আমাকে খুনের চক্রান্ত করতে পারে। কিন্তু আমি কিছুতে ভয় পাই না। যতদিন বাঁচব, বলবই। বাঁচলে বাঘের বাচ্চার মতোই বাঁচব।’

সন্ত্রাসীদের কোটি কোটি টাকা অমিত শাহ দিচ্ছেন অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, আজকে দাঙ্গাবাজরা বিহার, উত্তরপ্রদেশ থেকে গুণ্ডা এনেছে। আর অমিত শাহ কত টাকা আপনার আছে? ভাবছেন চিরদিন এভাবে চলে যাবে! কোটি কোটি টাকা বিলাচ্ছেন!ভাবছেন টাকা দিয়ে সব কিনবেন। কিনুন, কত কিনবেন। এত টাকা পান কোথায়?‌ এত এত টাকা! কত কত খরচ করেন এক একটা মিটিংয়ে?‌ হিসাব দেবেন!

আমি জানি, আমি এসব বলার পরেই আপনারা আমাকে খুন করার চক্রান্ত করবেন। আর কারও কাছে পাঁচশ টাকা থাকলে এজেন্সি পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের এত টাকা এল কোথা থেকে? যদি কেউ প্রতিবাদ না করে ভয়ে চুপচাপ থাকে, আমি করবই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102