ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমাদের সবার উচিত সাকিবের পাশে থাকা: পাপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৬ বার পঠিত

সাকিব আল হাসান ও বিসিবিকে নিয়ে এ কয়দিন আলোচনা কম হয়নি। ছুটি চাওয়ার পর বিসিবিও তাকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিল। ক্যারিয়ারের পরের পরিকল্পনা নিয়ে শনিবার (১২ মার্চ) বিসিবির সঙ্গে বৈঠকে বসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, আগামীকাল (রবিবার) রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবেন সাকিব। খেলবেন ‍দুই ফরম্যাটেই। আমাদের সবার উচিত সাকিবের পাশে থাকা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, গতকালও হয়েছে। আজকেও (শনিবার) কথা হয়েছে। আমরা পুরো বছরের প্লানটা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি (চুক্তিতে), তিনটা ফরম্যাটেই অ্যাভেইলেবল থাকব। বোর্ড ডিসাইড করবে আমার কখন খেলা দরকার আর কখন বিশ্রাম নেওয়া দরকার। সেটা এ দক্ষিণ আফ্রিকা সফর থেকেই। এই সিরিজেও আমি থাকব।’
এর আগে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামের কথা বলে বিজ্ঞাপনের কাজে দুবাইয়ের বিমান ধরেছিলেন সাকিব। গত ৬ মার্চ দুবাইয়ের বিমানে ওঠার আগে সাংবাদিকদের বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না। তার এই বক্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। এরপর বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেয়। কিন্তু তাতেও আলোচনা-সমালোচনা যেন শেষ হচ্ছিল না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102