ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমানপত্নী সাবেরা কারামুক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩ বার পঠিত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগের মামলায় জামিনের পর কারামুক্ত হয়েছেন বিএনপি নেতা আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার পর এ তথ্য নিশ্চিত করেছেন সাবেরা আমানের আইনজীবী সূত্র।

এর আগে গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে এ মামলায় জামিন দেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। ওইদিন চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালত এ জামিন মঞ্জুর করেন। তখনই সাবেরার আইনজীবীরা জানিয়েছিলেন, এ জামিনের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় বিচারিক আদালতে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় সাবেরাকে। সেই দণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে জামিন চেয়ে আবেদন করেন সাবেরা আমান। সেই আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে লিভ টু আপিলটি শুনানির জন্য আগামী ১৫ জানুয়ারি দিন নির্ধারণ করেন চেম্বার আদালত।

এ মামলায় গত ৩ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-১ আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সাবেরা। এরপর শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় তিনি আপিল বিভাগে জামিন আবেদন করেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ আমান উল্লাহ আমান ও সাবেরা আমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। বিচার শেষে ওই বছরের ২১ জুন আমানকে ১৩ বছর ও সাবেরাকে তিন বছর কারাদণ্ড দেয় বিশেষ আদালত। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে দুজন আপিল করেন।

২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের খালাস দেয়। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে মামলাটি পুনঃশুনানির নির্দেশ দেয়।

এরপর গত ৩০ মে হাইকোর্ট আমান ও তার স্ত্রীর সাজা বহাল রেখে রায় দেন। রায়ের অনুলিপি পাওয়া সাপেক্ষে ১৫ দিনের মধ্যে দুজনকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সাবেরা আমান আত্মসমর্পণ করেছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102