ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমার, আমাদের স্বপ্ন পূরণের শেষ সুযোগ এই বিশ্বকাপ: মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৪৪ বার পঠিত

জাতীয় দলের জার্সিতে বারবারই কাছে গিয়ে হয়েছে স্বপ্নভঙ্গ। লিওনেল মেসির ঝুলিতে এখন বিশ্বকাপ ছাড়া সম্ভাব্য সব শিরোপাই আছে।
ক্যারিয়ারের গৌধূলী বেলায় পৌঁছে গেছেন, এটা টের পেয়েছেন নিজেও। কাতার বিশ্বকাপই হতে পারে তার অধরা ট্রফি ছুঁয়ে দেখার শেষ সুযোগ। মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর আগে সংবাদ সম্মেলনে মেসি বললেন, বিশ্বকাপের মুহূর্ত তার জন্য বিশেষ।

আলবিসেলেস্তে অধিনায়ক বলেছেন, ‘মুহূর্তটা বিশেষ, সম্ভবত আমার শেষ বিশ্বকাপ। শেষ সুযোগ আমার, আমাদের স্বপ্ন পূরণ করার। ’

বিশ্বকাপের আগে দলের সঙ্গে অনুশীলন করেননি, চারদিকে ছড়িয়েছে নানা গুঞ্জন। মেসি কি তাহলে খেলবেন না? সংবাদ সম্মেলনে সেসব উড়িয়েই দিলেন তিনি। বললেন, শারীরিক ও মানসিক দুইভাবেই ভালো বোধ করছেন।

মেসি বলেছেন, ‘আমি খুব ভালো অনুভব করছি, খুবই ভালো। খেলার দিক থেকে, এখানে শারীরিক ও মানসিকভাবে দারুণ ফর্ম নিয়ে এসেছি। আমার কোন ধরনের ঝামেলা নেই। শুনেছি ট্রেনিংয়ে অংশ না নেওয়ায় অনেক গুঞ্জন ছড়িয়েছে, এটা কেবলই সতর্কতা। অদ্ভূত বা সাধারণ ব্যাপারের বাইরে কিছু না। ’

‘আমরা মৌসুমের মাঝপথে আছি আর আমি ভালো বোধ করছি। কয়েকটা ম্যাচ খেলার পর গতিটা পাবো আমরা আর আমি তো ক’দিন আগেও খেলেছি। বিশ্বকাপ অবধি এটার চেষ্টাই করেছি। ’

‘আমি আলাদা কিছুই করিনি কেবল নিজের যত্ন নিয়েছি। ওই কাজটাই করেছি, যেটা পুরো ক্যারিয়ারজুড়ে করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102