ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আমার আলাউদ্দিন কই গেলো?’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৫ বার পঠিত
সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে মারা গেছেন ফায়ার সার্ভিসের কর্মী মো. আলাউদ্দিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের আট কর্মী মারা গেছেন। তাদের মধ্যে একজন মো. আলাউদ্দিন (৩৬)। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বানসা বড় মুন্সি বাড়ির আব্দুর রশিদের ছেলে।

আলাউদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা তার এই মৃত্যু মেনে নিতে পারছেন না। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মমতাজ বেগম। লাশের আশায় বাড়িতে বসে বিলাপ করছেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে মা মমতাজ বেগম বলেন, ‘আমার আলাউদ্দিন কই গেলো? তারে আমার কাছে আইনা দেন।’

আব্দুর রশিদ বলেন, ‘আলাউদ্দিন আমার সেজো ছেলে। সে সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত ছিল। তার তিন বছরের একটা ছেলে রয়েছে।’

বড় ভাই নাসির উদ্দিন বলেন, ‘আলাউদ্দিন প্রথম ইউনিটের সদস্য হিসেবে আগুন নেভাতে গিয়েছিল। এরপর বিস্ফোরণের পর থেকে নিখোঁজ ছিল। আজ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর এসেছে।’

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন নেভাতে গিয়ে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮ কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও ১৫ জন অসুস্থ অবস্থায় চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে গুরুতর দুই জনকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হচ্ছে। এ ঘটনায় মোট ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102