ads
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আমার এখন আর কেউ রইলো না, ঘাতক বাস আমার সব কেড়ে নিয়েছে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

‘আমার এখন আর কেউ রইলো না। ঘাতক বাস আমার সব কেড়ে নিয়েছে। এখন আমি কি নিয়ে বাঁচবো, কাদের নিয়ে থাকবো।’
সড়ক দুর্ঘটনায় স্বামী, একমাত্র সন্তান, পুত্রবধূ, নাতনি, শ্বশুর ও ভাইপোকে হারিয়ে পাগলপ্রায় ঝর্না রানীর প্রলাপে ভারী হয়ে ওঠে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আকাশ বাতাস।

শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা ৩টার দিকে জেলার দৌলতপুরের চকমিরপুর ইউনিয়নের মুলকান্দি এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংর্ঘষে ঝর্না রানীর পরিবারের ৬ জন সহ অটোরিকশা চালক নিহত হয়। নিহতরা হলেন: ঝর্নার রানীর স্বামী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা গ্রামের হরেকৃষ্ণ বাদ্যকার (৫২), তার মা খুশি বাদ্যকার (৭০), ছেলে গোবিন্দ বাদ্যকার (৩০), গোবিন্দ বাদ্যকারের স্ত্রী ববিতা বাদ্যকার (২৫) ও মেয়ে রাধে বাদ্যকার (৩), ফুফাতো ভাই রাম প্রসাদ বাদ্যকার (৩০) এবং সিএনজি চালক দৌলতপুর উপজেলার সমেদপুর গ্রামের সদর উদ্দিনের সন্তান উজ্জ্বল হোসেন (৪০)।

ঝর্না রানী জানান, তার নাতনি রাধে দুইদিন ধরে পাতলা পায়খানায় আক্রান্ত। নাতনিকে নিয়ে তার স্বামীসহ দুর্ঘটনায় নিহতরা ঘিওরের মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে মুলকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুরের চকমিরপুর ইউনিয়নের মূলকান্দি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ভিলেজ লাইন (ঢাকা মেট্রো জ-১১-১৪৪৭) বাসটি টাঙ্গাইল থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বাকিরা মারা যায়।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পলাতক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102