ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমার জীবনের ভয়াবহ ঘটনাটা আজকেই ঘটতে হলো;

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৫৬ বার পঠিত

চিত্রনায়িকা মাহিয়া মাহির জীবনের ভয়াবহ ঘটনা ঘটেছে রোববার (১৭ জানুয়ারি)। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাচতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি। সে ঘটনার বিবরণ ফেসবুকে নিজেই দিয়েছেন মাহি।

৩ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে কান্নার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমার জীবনের ভয়াবহ ঘটনাটা আজকেই ঘটতে হলো? তাও আবার এতো এতো গুণী ব্যাক্তিদের সামনেই।’

ভিডিওর শুরুতেই দেখা গেছে, নায়ক সাইমনের সঙ্গে নাচতে গিয়ে শাড়ির আঁচল খুলে যাচ্ছিল মাহির। নাচের ফাঁকে তা ঠিক করছেন তিনি। একবার নয়, একাধিকবার এ ঘটনা ঘটেছে।

ভিডিওতে মাহি বলেন, আমার মন খুব খুব বেশি খারাপ, খুব বেশি খারাপ। এটা কোন কথা? আমি জানি না আপনারা কারা কারা আমার প্রোগ্রাম দেখেছেন বিটিভিতে। আমি একটু আগে রিহার্সেল করে গেলাম, সব ঠিকঠাক। স্টেজে উঠলাম, আমার শাড়ি খুলে গেল। আর আমার সব স্টেপ মাথা থেকে আউট হয়ে গেল। আমার শাড়ি খুলে যাচ্ছিল, এটা ভাবা যায়? আমার খুব বেশি মন খারাপ।

অন্য কোনো অনুষ্ঠানে এমনটা হলে বেশি মন খারাপ হতো না উল্লেখ করে মাহি আরও বলেন, সেখানে আমাদের পিএম ছিলেন, উনি দেখছিলেন প্রোগ্রামটা। তারপর আমাদের মন্ত্রী মহোদয় ছিলেন। তাদের সামনে আমি শাড়ি নিয়ে টানাটানি করছি, আমার স্টেপ ভুলে গেছি। স্টেপ আসলে ভুলে যাইনি, শাড়ি এমন করে রেখে আসলে নাচা যায় না। আমি ভাবছিলাম আসলে পুরোটাই খুলে যায় কীনা। যাই হোক, আমার খুব বেশি মন খারাপ।

ভিডিওর শেষে স্টেজে ওঠার আগে সাইমনের সঙ্গে রিহার্সেলের কিছু মুহূর্ত শেয়ার করেছেন মাহি। সেখানে খুব সুন্দর নাচতে দেখা গেছে তাকে। কিন্তু স্টেজে শাড়ি খুলে যাওয়ায় বেশ বিরক্ত এবং বিব্রত হয়েছেন মাহি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102