ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমার নতুন জন্ম হয়েছে: ইউক্রেন পেরিয়ে আসা বাংলাদেশি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩১ বার পঠিত

নানা ভোগান্তির মধ্যে দিয়ে ইউক্রেন পেরিয়ে বাংলাদেশি ও ভারতীয়রা পোল্যান্ড সীমান্তে প্রবেশ করছেন৷ দেশটিতে অবস্থানরত বেশ কয়েকজন সীমান্ত পাড়ি দেয়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন ডয়চে ভেলের কাছে৷

পোল্যান্ডে ইউক্রেন সীমান্তবর্তী শহর শেমিসেলের রেল স্টেশনে তিল ধারণের জায়গা নেই৷ তীব্র ঠাণ্ডার হাত থেকে বাঁচতে ইউক্রেন সীমান্ত পেরিয়ে আসা অভিবাসীরা সেখানে আশ্রয় নিয়েছেন৷ ইউক্রেনীয়রাও ছাড়াও আছেন বিভিন্ন দেশের নাগরিক৷ তাদের একজন আরিফ চৌধুরী৷ দুইদিন আগেই তিনি কিয়েভ থেকে ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে সেখানকার পরিস্থিতি বর্ণনা করেছিলেন৷ সোমবার সন্ধ্যায় ১৩জন বাংলাদেশিসহ তিনি পোল্যান্ড সীমান্তের কাছে পৌঁছান৷ রেল স্টেশনটিতে তিনি ডয়চে ভেলের সাংবাদিককে বলেন, ‘‘আমার সঙ্গে ১৩ জন প্রবেশ করেছেন৷ তাদের ছয়জন নারী, দুইজন শিশু৷ বাকিরা শিক্ষার্থী ছিল ওরা পার হতে পারেনি৷ ওদের জন্য আমি অপেক্ষা করছি৷’’

নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘‘দীর্ঘ যাত্রা ছিল৷ আমার নতুন জন্ম হয়েছে৷ মৃত্যু যে কত কাছ থেকে দেখেছি, মৃত্যু যে কত প্রকার হতে পারে, সেটা এই পরিস্থিতিতে না গেলে বলে বোঝানো সম্ভব না৷ আমরা ঠিক এমন পরিস্থিতি দেখে আসছি৷ ঘুমিয়ে গেছি এর মধ্যেই বোমা বিস্ফোরণের শব্দ শুনেছি৷… রাশিয়া বাড়ি ঘরে হামলা শুরু করেছে৷ বাসা বাড়িতে ঢুকে গুলি করছে৷ যার জন্যই সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি৷’’

আরিফ জানান, পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের কাছ থেকে তারা সহায়তা পাচ্ছেন৷ ইউক্রেনে বাংলাদেশের কনস্যুলারও তাদেরকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করেছেন৷ ইউক্রেন সীমান্তে নানা সংকট হলেও পোল্যান্ডে ঢুকতে তাদের কোন সমস্যা হয়নি৷

ডয়চে ভেলের সাংবাদিকের কাছে ইউক্রেন থেকে পোল্যান্ড আসার অভিজ্ঞতা বর্ণনা ধরেন বাংলাদেশের আরিফ চৌধুরী

দেশটি সীমান্ত অঞ্চল থেকে বিনা টিকেটে অভিবাসীদের গণপরিবহণে যাতায়াতের সুযোগ দিচ্ছে৷ সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও নানাভাবে অভিবাসীদের সহায়তা দিচ্ছেন৷ এমনকি স্থানীয় অনেকে অভিবাসীদের তাদের থাকার জায়গাও দিচ্ছেন৷

রেল স্টেশনটিতে অবস্থান করা আরেক বাংলাদেশি শিকার্থী আবু বকর বলেন, ‘‘আমি কিয়েভে থাকতাম৷ কিয়েভের পরিস্থিতি খুব খারাপ ছিল৷ আমরা জীবনের নিরাপত্তার জন্য দূতাবাসের জন্য যোগাযোগ করি৷ আমার পাসপোর্টসহ সব ডকুমেন্টসই আছে৷ তখন ওরা (পোল্যান্ড) আমাদের ১৫ দিনের ট্রাভেলিং ভিসা দিয়ে দিয়েছে৷’’

এদিকে ইউক্রেন থেকে পালিয়ে আসা মানুষের ঢলের কারণে দেশটির বিভিন্ন সীমান্তে তীব্র যানজট দেখা দিয়েছে৷ যার কারণে ৩০ থেকে ৪০ কিলোমিটার হেঁটে পোল্যান্ডে প্রবেশ করতে হচ্ছে তাদেরকে৷ মেডিকা সীমান্ত দিয়ে পোল্যান্ডে আসা বাংলাদেশের মোশাররফ হোসেনও এমন অভিজ্ঞতার কথা জানান৷ তিনি বিভিন্ন দেশের প্রায় ২০০ অভিবাসীর সঙ্গে সোমবার সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করেন৷

পোল্যান্ড সীমান্তে প্রবেশে অভিবাসীরা ৩০-৪০ কিলোমিটার পথ হেঁটে আসছেন৷ একজন তার পায়ের ফোসকা দেখাচ্ছেন৷

সেখানে আরেক বাংলাদেশি শেখ নাসের উদ্দিন ডয়চে ভেলের কাছে তার যাত্রার ভোগান্তির চিত্র তুলে ধরেন৷ তিনি বলেন, ‘‘ইউক্রেনীয়দের আলাদা লাইনে ইমিগ্রেশনে নেয়া হয়৷ সেখানে ওদের ডকুমেন্টও পরীক্ষা করা হয় না৷ আমরা যারা বিদেশি আছি তাদেরকে আলাদাভাবে ডকুমেন্ট পরীক্ষা করা হয়৷ সীমান্তে খুবই ভোগান্তি৷ আমি ছয় দিন ছয় রাত থেকে..খাওয়া দাওয়া ঘুম নাই, ঠান্ডার মধ্যে থেকে এসেছি৷ এই ছয়দিন রাস্তাতেই ছিলাম লাবিব সীমান্তের অংশটুকুতে৷ উন্মুক্ত জায়গায় ছিলাম৷’’

শুধু বাংলাদেশি নন এমন দুর্ভোগের বর্ণনা দিয়েছেন মেডিকায় পৌঁছানো ভারতীয় শিক্ষার্থী শীতল৷ তিনি বলেন, ‘‘সীমান্ত অতিক্রমে ৩৫ থেকে ৪০ কিলোমিটার হাঁটতে হয়েছে৷ ভারি ব্যাগ নিয়ে আসাটা ছিল খুবই কষ্টকর৷ আমি হাঁটতেও পারছিলাম না ঠিকমতো৷’’

সীমান্তে ইউক্রেনীয় নিরাপত্তারক্ষীদের হাতে কয়েকজন ভারতীয় মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ শীতল সেখানে ছিলেন বলে জানান৷ তিনি দাবি করেন, অভিবাসীরা অধৈর্য্য হয়ে ওঠার কারণে এক পর্যায়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়৷ এমন অবস্থায় নিরাপত্তকর্মীরাও তাদের দায়িত্ব পালন করেন৷

এদিকে রোববার পোল্যান্ডে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ডয়চে ভেলেকে সেদিন স্থানীয় সময় বিকাল পর্যন্ত চারশ বাংলাদেশি পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন৷ গত দুইদিনে যা আরো বেড়েছে৷ পুর্ব ইউরোপের দেশ ইউক্রেনে ঠিক কতজন বাংলাদেশি বাস করেন তার সঠিক হিসেব জানা যায়নি৷ তবে ধারণা করা হচ্ছে, এ সংখ্যা প্রায় দেড় হাজারের মতো হতে পারে৷

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102