ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আমার বউ আমার কাছে’ কলেজছাত্রীকে অপহরণের পর ছাত্রলীগ নেতার দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩০ বার পঠিত
আবু সালেহ স্বপন

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে (১৮) অপহরণের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) রাতে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ব্যক্তি উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে আবু সালেহ স্বপন।


মামলা সূত্রে জানা যায়, অপহরণের শিকার কলেজছাত্রী ধুনট সদরপাড়ার এক ব্যবসায়ীর মেয়ে। প্রতিদিনের মতো সোমবার (৮ আগস্ট) বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলেন ওই ছাত্রী। পরে সরকারপাড়া এলাকায় পৌঁছলে স্বপন ও তার সহযোগীরা তাকে রাস্তা থেকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান।

একই দিন রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে স্বপনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ মঙ্গলবার সন্ধ্যার দিকে অভিযোগটি অপহরণ মামলা হিসেবে রেকর্ড করে। এ মামলায় স্বপনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

তবে মঙ্গলবার রাতে আবু সালেহ স্বপন ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এ ঘটনা নিয়ে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘অপহরণ না, আমার বউ আমার কাছে। কাল সকালে দেখা হবে। একটু দুরে আছি এজন্য’।

এ বিষয়ে জানতে আবু সালেহ স্বপনের সঙ্গে মোবাইলে ফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় স্বপনের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছেন ছাত্রীর বাবা। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102