ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আমার বাঁচার কোন ইচ্ছা নাই, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত
টাঙ্গাইল

‘আমার বাঁচার কোন ইচ্ছা নাই। আর আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমাকে সবাই মাফ করে দিও।’ সাদা কাগজে এসব কথা লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোহনা আক্তার (১৫) নামের এক গৃহবধূ। রবিবার রাতে টাঙ্গাইলের সখীপুরে এ ঘটনায় ঘটেছে।

পুলিশ জানায়, সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসায় থাকতেন মোহনা আক্তার, তার মা ও স্বামী জসিম উদ্দিন। রবিবার সন্ধ্যায় মোহনাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে থাকা দেখে তার মা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে আসে। ওই গৃহবধূর গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়। তার বাবার নাম বাবুল মিয়া। এ ঘটনায় অপমৃত্যুর মামলা নিয়েছে পুলিশ।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102