শেরপুর: জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্য, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য তুলে ধরার অভিযোগ করেছেন দলের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির রুমান (মোটরসাইকেল প্রতীক)। এবং সংবাদ সম্মেলনের ওইসব উদ্দ্যেশ্যপ্রণোদিত বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার কথাও জানান তিনি।
১৫ অক্টোবর শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুমায়ুন কবির রুমান বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা শেরপুর জেলার কমান্ডার ছিলেন। আমার বাবা বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক চেতনার আদর্শ বুকে নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন এবং আমি তারই সন্তান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী চন্দন কুমার পাল যেসব অভিযোগ আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন তা সম্পূন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একজন মুক্তিযোদ্ধার সন্তান ও জেলা আওয়ামিলীগের ১ নং সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি এমন সামপ্রদায়িক কথা বলতে পারিনা৷ নিশ্চিত পরাজয় জেনেই তিনি এমন অপপ্রচার ছড়াচ্ছেন। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামাজিক ও ধর্মীয় সম্প্রতি বিনষ্ট করার লক্ষ্যে উষ্কানিমূলক বক্তব্য দিয়ে জনমনে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছেন। এসকল ভিত্তিহীন অভিযোগের প্রমাণ দিতে না পারলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান এ প্রার্থী।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, হুইপ আতিউর রহমান আতিক তার নিজ বাড়িতে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত সদস্য ডেকে এনে কালো টাকা প্রধান করছেন।
এর আগে ১৫ অক্টোবর শনিবার দুপুরে শহরের চক বাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমানের বিরুদ্ধে ভোটারদের ভয়-ভীতি প্রদর্শনসহ সন্ত্রাস, অবৈধ কালো টাকা ও সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল (আনারস প্রতিক)।