ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন: মেয়র তাপস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের করা অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।

রবিবার (১০ জানুয়ারি) সকালে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কেউ ঘুষ গ্রহণ করলে, কমিশন নিলে, সরকারি অর্থ আত্মসাৎ করলে তা দুর্নীতি। যদি কেউ উৎকোচ গ্রহণ করে, ঘুষ গ্রহণ করে, কোনো কাজ পাইয়ে দেয়ার জন্য কমিশন বাণিজ্য করে, সরকারি অর্থ আত্মসাৎ করে, ঋণ দেয়ার জন্য কমিশন বাণিজ্য করে এবং সরকারি প্রভাব কাজে লাগিয়ে কারো থেকে কোনো কিছু জিম্মি করে অথবা কোনো কিছু দেয়ার প্রতিশ্রুতিতে কিছু অর্থ নিয়ে থাকে সেই ক্ষেত্রে দুর্নীতি হয়। এছাড়া যে অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তনিষ্ঠ বক্তব্য না।

কেউ ব্যক্তিগত আক্রোশে কোনো মন্তব্য করলে, দায়িত্বশীল পদে থেকে তার ব্যাখ্যা দেয়া সমীচীন হবে না বলেও মনে করেন তিনি। তিনি বলেন, এটি তার ব্যক্তিগত অভিমত। এটি কোনো গুরুত্ব বহন করে না। আর সিটি কর্পোরেশনের কর্মীদের বেতন দিতে না পারাটা নিছকই একটি ভ্রান্ত কথা। এটার বাস্তবিক কোনো ভিত্তি নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102