ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে : রাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ৫৩ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গরম করে রেখেছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। বারবার বিভিন্নভাবে নিজেকে খবরের শিরোনাম বানিয়েছেন। এবার নিজের স্বামী ও সন্তানের বাবা শরিফুল রাজের বিরুদ্ধে স্পর্শকাতর অভিযোগ এনে ভাইরাল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

বছরের শেষ দিন হঠাৎ করেই স্বামী ও অভিনেত্রী শরিফুল রাজের বাসা থেকে চলে গিয়ে সংসার ভাঙার ইঙ্গিত দেন অভিনেত্রী পরীমণি। এরপর রক্তাক্ত দাগের বিছানার ছবিও তোলে ধরেন সোশ্যালে। আবার স্বামীর বিরুদ্ধে গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগও আনেন অভিনেত্রী।

গত বছর ৩১ ডিসেম্বর পরী ফেসবুক স্ট্যাটাসে রাজের সঙ্গে সংসার না করার ইঙ্গিত দিয়ে লেখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।

পরী রাজের সন্তান রাজ্য এখন পরীর সঙ্গেই আছে। তবে ভবিষ্যতে কার সঙ্গে থাকবে এবার এ বিষয়ে কথা বলেছেন রাজ। একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি কোনো সরকারি চাকরি করি না। আমাকে ছুটি দেওয়ার কিছু নেই। আমরা দ্রুতই আইনজীবীর সঙ্গে বসে অফিশিয়ালি সিদ্ধান্ত নেব। সন্তান কার কাছে থাকবে, এ ব্যাপারে আইনি পরামর্শ মেনে নেব।’

তিনি আরও জানান, রাজের ভাষ্য, ঘরের বিষয় নিয়মিত ফেসবুকে চলে যাবে, এটা হতে পারে না! আমি অনেক সহ্য করেছি। এভাবে চলতে থাকলে জীবন চালানো অসম্ভব।

রাজ আক্ষেপ করে আরও জানান, ‘আমার বেডরুমের খবর সবার জানার কথা নয়। কিন্তু এখন সেটি ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে।

পরী প্রসঙ্গে তিনি বলেন, ‘তাকে আমি সম্মান করি। সে আমার সন্তানের মা। তার প্রতি ভালোবাসা আছে বলেই কিছু বলতে চাই না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102