ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আমার বয়স ১০, আমার কী ক্ষমতা আছে?’ ধ্বংসস্তূপে অসহায় শিশুর কান্না

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

ইসরায়েলি বিমান হামলায় তার বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চোখের সামনে বোমা বর্ষণে পরিজন-প্রতিবেশীর মৃত্যু দেখছে বছর দশেকের মেয়েটি। এই ‘যুদ্ধ’ থামানোর ক্ষমতা তার নেই। ধ্বংসস্তূপের দিকে দৃষ্টি আকর্ষণ করিয়ে অসহায় কান্নায় ভেঙে পড়ে গাজার নাদিন আবদেল তাইফ বলছে, ‘কী করব আমি? আমার কী ক্ষমতা আছে? আমার বয়স মাত্র ১০ বছর…।’ নাদিনের ওই কান্নার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৭ মে) সকাল পর্যন্ত গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রায় ১৯২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৫৮ জনই শিশু। ইউনিসেফের রিপোর্ট বলছে, গাজায় সর্বনিম্ন ৬ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। যদিও সাধারণ নাগরিকদের ওপর হামলা চালানোর কথা অস্বীকার করেই চলেছে ইসরায়েল।

ভিডিওতে সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’কে ছোট্ট নাদিন কাঁদতে কাঁদতে বলছে, ‘কী করব আমি, বলুন? ওই ধ্বংসস্তূপ সরাব? আমার সত্যিই ভয় করছে। আমার লোকের জন্য আমি সবকিছু করতে পারি। কিন্তু কী করা উচিত এখন, সেটাই তো বুঝতে পারছি না। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই যাতে লোকজনকে সাহায্য করতে পারি। কিন্তু কিছুই করে উঠতে পারছি না।’

তাকে আরও বলতে শোনা যায়, ‘আমি যখনই এসব দেখি, আমার কান্না পায়। শুধু ভাবি, কেন আমাদের ওপরই হামলা হচ্ছে? বাড়ির লোকজন বলে, আমরা মুসলিম বলে ওরা আমাদের ঘৃণা করে। এখানে এত শিশু থাকে। কেন শিশুদের ওপর বোমা বর্ষণ করছে ওরা?’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102