ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমার মতো সমালোচনা আর কেউ শোনেনি : তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

মাশরাফি বিন মুর্তজার থেকে নেতৃত্বভার গ্রহণের পর নিজেকে এখনও প্রমাণ করতে পারেননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অবশ্য করোনাভাইরাসেই নষ্ট হয়েছে প্রায় এক বছর। তামিম খুব একটা সুযোগ না পেলেও তাকে নিয়ে ব্যাপক সমালোচনা আছে দেশের ক্রিকেটাঙ্গনে। তামিমের ক্যাপ্টেন্সি, ব্যাটিং করার ধরন, স্ট্রাইক রেট সবকিছুই প্রশ্নের মুখে। এবার উইন্ডিজ সিরিজের আগের দিন তামিম বললেন, এসব সমালোচনা তিনি কানে তোলেন না।

রাত পোহালেই মিরপুরে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। আজ মিডিয়ার মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘সত্যি কথা বলতে, যত সমালোচনা আমি শুনেছি, আমার মনে হয় খুব কম বাংলাদেশি ক্রিকেটারই এতটা শুনেছে। সেদিক থেকে আমি ভালো করেই প্রস্তুত (সমালোচনা শোনার জন্য)। এটা হয় আমার সাথে, এবং এতে কোনো সমস্যাও নেই। কিছু কারণে হয়, কিছু অকারণেও হয়। আপনি যখন অধিনায়কত্ব গ্রহণ করেছেন, এটার সাথে সমালোচনা আসবে তা আমি ভালো করেই জানি। সমালোচনা আসবে, এটা যেমন একটা অংশ তেমনি যে প্রশংসা আসবে সেটাও অধিনায়কত্বের অংশ।’

মাশরাফি ওয়ানডে দলটাকে এমন একটা উচ্চতায় রেখে গেছেন, সেটা থেকে পতন হলেই শুরু হবে সমালোচনা। তাই উপভোগের মন্ত্র জপছেন তামিম, ‘আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ- আমি অধিনায়কত্ব উপভোগ করছি কি না। এখন আমি খুবই ভালো অনুভব করছি। কালকের ম্যাচকে সামনে রেখে রোমাঞ্চিত। কিন্তু আজ থেকে তিন-চার মাস বা এক বছর পর আমি কেমন বোধ করছি সেটাও গুরুত্বপূর্ণ। অনেক সময় এমনও হতে পারে দল ভালো করছে কিন্তু আমি উপভোগ করছি না। তখন অন্য ধরনের সিদ্ধান্ত নিতে পারি। এখন আমি সমালোচনা, প্রশংসা- সবকিছুর জন্য প্রস্তুত।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102