ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আমার সরকারি গুন্ডা আছে, লাইসেন্সধারী’ : আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত

‘স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, এখানে এক বিন্দুমাত্র বিশৃঙ্খলা করতে পারবে না। আমি সরকারি দলের লোক। আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না? লাইসেন্সধারী! তারা কি ওদের কাজ করবে? আমিই নির্ধারিত। আমার কাজ করবে। হুমকি-ধমকিতে আপনারা ভয় করবেন না।’ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে এমন বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চুর বিরুদ্ধে।

সোমবার বিকালে পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারে নির্বাচনি পথসভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন জাকের হোসেন চৌধুরী বাচ্চু। এ সময় তিনি আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তার ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এদিকে, চেয়ারম্যান প্রার্থীর এমন বক্তব্যের কারণে মঙ্গলবার তাকে শোকজ করা হয়েছে। এক কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলেছেন নির্বাচন কর্মকর্তা।

ওই ভিডিও ফুটেজে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চুকে বলতে শোনা যায়, ‘আপনারা ভালোভাবে জানেন, এই এলাকায়, এই প্রেমবাজারে এক সময় ডাকাতের অভয়ারণ্য ছিল। ডাকাতরা রাতে ডাকাতি করতো, দিনের বেলায় এখানে বিভিন্ন জায়গায় জুয়া খেলা দিতো। তারা আওয়ামী লীগের নামধারী ছিল।’

এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী বাচ্চু বলেন, ‘বক্তব্যে আমি এ ধরনের কথা বলিনি। আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে।’

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চুর ভিডিও বক্তব্য আমরা হাতে পেয়েছি। তার বক্তব্য আপত্তিকর ও আচরণবিধির লঙ্ঘন। এ বক্তব্যের জন্য তাকে মঙ্গলবার শোকজ করা হয়েছে। এক কার্যদিবসের মধ্যে এ শোকজের জবাব দিতে বলা হয়েছে। তিনি যদি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102