ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হক আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৩০ বার পঠিত
আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হক। ফাইল ছবি

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সময়ের আলোর সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম এনামুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দিবাগত রাত ১১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ জানান, রোববার সকাল ১০টায় গুলশান সোসাইটি মসজিদে (৬৯ নং রোড) দেশের স্বনামধন্য এই ব্যবসায়ীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে স্বজন ও আমিন মোহাম্মদ গ্রুপের কর্মীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।শীর্ষ এই ব্যবসায়ীর মৃত্যুর খবরে রাতেই গুলশানে তার বাসভবনে ছুটে যান নিজ হাতে গড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। ব্যবসায়ী অঙ্গনেও নেমে আসে শোকের ছায়া।

এম এম এনামুল হক ১৯৫৮ সালের ১ ডিসেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীপুর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দেশের অন্যতম আবাসন শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ প্রতিষ্ঠার পাশাপাশি সফল এই ব্যবসায়ী ইসলামের খেদমতসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102