ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমির দম্পতির বিচ্ছেদ নিয়ে যা বললেন কঙ্গনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৮ বার পঠিত

হঠাৎই শনিবার বিচ্ছেদের কথা ঘোষণা করেন বলিউডের সবচেয়ে চর্চিত জুটি আমির খান ও কিরণ রাও, যা শুধু আমিরের ভক্তদের নয়, হতবাক করে দিয়েছে ইন্ডাস্ট্রিকেও। যৌথ বিবৃতির মাধ্যমে আমির ও কিরণ জানান, ১৫ বছর সুখে ও আনন্দে কাটানোর পর তাদের পথ আলাদা হলো। যদিও ছেলের সব দায়িত্ব দুজন একসঙ্গে পূরণ করবেন এবং কর্মজীবনেও একসঙ্গে তাদের দেখা যাবে।

আমির-কিরণ প্রসঙ্গে দিন দুয়েক পর নিজের মন্তব্য প্রকাশ করলেন কঙ্গনা রানাওয়াত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ নোটে কঙ্গনা লিখেছেন, ‘একসময় পাঞ্জাবের বেশিরভাগ পরিবারে এক ছেলেকে হিন্দু এবং অন্য জনকে শিখ করার প্রথা ছিল। হিন্দু ও মুসলমান বা শিখ ও মুসলমানদের মধ্যে এ জাতীয় প্রবণতা দেখা যায়নি। আমির খান স্যারের দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের পরে আমি ভাবলাম যে কেন আন্তঃধর্মীয় বিবাহের ক্ষেত্রে বাচ্চারা সবসময়ই মুসলমান পরিচিতি পায়। নারীরা কেন হিন্দু থাকতে পারেন না? সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরও এটি পরিবর্তন করা উচিত। হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, এবং নাস্তিকরা যদি এক পরিবারে একসঙ্গে থাকতে পারে তবে মুসলমানরা কেন নয়? সর্বোপরি, মুসলমানকে বিয়ে করার জন্য কেন কাউকে ধর্ম পরিবর্তন করতে হবে?’

প্রসঙ্গত, ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের পুত্র সন্তানের নাম আজাদ। এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। আমির ও রিনার দুই ছেলে-মেয়ে, জুনায়েদ ও আইরা। দুজনেই রিনার কাছে থেকে বড় হচ্ছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102