ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমি আর কিছু বলতে চাই না: সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

গত মাসের শেষ দিকে একটি ভিডিও সাক্ষাৎকারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। সেই রেশ এখনও কাটেনি। তার ওই বক্তব্যের জবাবে বিসিবিও তাদের অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে সাকিবের বক্তব্য জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, আমি আর কিছু বলতে চাই না।

অনলাইন পোর্টালকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে সাকিব বলেছেন, আকরাম ভাই (ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান) বলেছেন, আমি নাকি টেস্ট খেলতে চাই না। আমার ধারণা বিসিবিতে দেওয়া আমার চিঠিটা তিনি ঠিকভাবে পড়েননি। বারবার তিনি বলছেন, আমি টেস্ট খেলতে চাই না। এটা আমি কোথাও বলিনি।

বোর্ডের কর্তাব্যক্তিদের কাজ নিয়েও প্রশ্ন তোলেন সাকিব। তিনি বলেন, ক্রিকেট অপারেশন্স জাতীয় দল নিয়ে কী কাজ করেছে, কী প্ল্যান করছে? তাদের ব্যর্থতা বা সাফল্য কী? আকরাম ভাই তো অনেক গাটসি (সাহসী) মানুষ, এর আগে উনি পদত্যাগও করেছেন। ব্যর্থতার দায় তো তার ওপরও পড়ে, নাকি?

সাকিব আরও বলেন, আমাদের এইচপি শেষ চার-পাঁচ বছরে কয়টা খেলোয়াড় তৈরি করেছে, আমি জানি না। অনেকেই আছেন, তারা এক সময় বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন। তারা আসলে (বোর্ডে) কী নিয়ে কাজ করছেন, আমি জানি না।

বিতর্কিত এমন মন্তব্যের পর সাকিব ইস্যুতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বনানীর বাসায় জরুরি বৈঠকে বসেন আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয়রা। তারা বৈঠক শেষে জানান, সাকিবের সাক্ষাৎকারটি ভালোভাবে দেখে পরে সিদ্ধান্ত জানানো হবে।

আইপিএল খেলতে ভারত সফরে গিয়ে মুম্বাইয়ের একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকা সাকিব বিসিবির এমন পাল্টা বক্তব্য নিয়ে বলেন, এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।

বিতর্কিত সেই মন্তব্যের পর যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ করে তড়িঘড়ি ঢাকায় ফেরেন সাকিব। তখন বোর্ডের কারও সঙ্গে বিষয়টা নিয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে সাকিব বলেন, না। এ নিয়ে কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102