ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমি ওনার বউ লাগি না, সুমনের খোঁজ করতেই বললেন পিয়া

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার পঠিত

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে সংসদ সদস্য হয়েছিলেন ব্যারিস্টার সুমন। জনপ্রিয়তা ও ক্ষমতা— দুটোই পেয়েছিলেন হাতের মুঠোয়। কিন্তু রাখতে পারলেন না। আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে সব খুইয়েছেন। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে থাকায় হাসিনার পতনের সঙ্গে সঙ্গে গা ঢাকা দেন তিনি।

এদিকে সুমনের অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করতেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। তার কাছে সুমনের খোঁজ জানতে চাইলে সংবাদমাধ্যমকে পিয়া বলেন, ‘বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না।’

তিনি আরও বলেন, ‘আমি তো আর ওনার (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে ওনার সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি, তাহলে কি আপনাকে বলব? এতটুকু তো আপনার বোঝা উচিত।’

পিয়া বলেন, ‘কীভাবে জানব আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কী করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন, বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কেননা, তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি।’

এদিকে সম্প্রতি অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা দিয়েছেন সুমন। সেখানে বলেছেন, ‘আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত-নিহত হয়েছেন, এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হলো, আমি আপনাদের বোঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন, আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে দুঃখ প্রকাশ করেছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102