ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমি করোনার টিকা নিইনি: ব্যারিস্টার রুমিন ফারহানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংরক্ষিত আসনে সংসদ সদস্য রুমিন ফারহানা টিকা নিচ্ছেন এমন একটি ছবি বেশ ভাইরাল হয়েছে ফেসবুকে। মাস্কে মুখ ঢাকা এক নারীর ওই ছবি রুমিন ফারহানার বলে দাবি করে স্ট্যাটাস দিয়েছেন অনেকে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেন, এটা আওয়ামী লীগের কুরুচিপূর্ণ চরিত্র। একটা মেয়ের ছবি দিয়ে আমি টিকা নিচ্ছি বলে চালিয়ে দেয়া হচ্ছে। এর চাইতে জঘন্য অপপ্রচার কিছু হতে পারে না। যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমি খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেবো।

এছাড়াও ব্যারিস্টার রুমিন ফারহানা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, একজন নারীর টিকা নেওয়ার ছবি দিয়ে আমি টিকা নিচ্ছি বলে ষড়যন্ত্রমূলকভাবে যে প্রচারণা চালানো হচ্ছে, তার জবাবে বলছি…আমি করোনার টিকা নিইনি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় একটি অনলাইন নিউজ পোর্টালকে বলেন, আমি এ বিষয়ে আমার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। আমি টিকা নিইনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102