ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আমি চেয়েছি মাহমুদউল্লাহকে, ওরা নিল সৌম্যকে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয়সারির দলের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে রীতিমতো সমালোচনায় বাংলাদেশ দল।

টেস্টের আদি ফরম্যাটে মুমিনুল হকের নেতৃত্বাধীন দলের এমন হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ ক্রিকেট বিশ্লেষক, সমর্থকসহ অনুরাগীরা।

ঢাকা টেস্টে চতুর্থ ইনিংসে ২৩১ রানের টার্গেট তাড়ায় ১৭ রানের পরাজয়ের পর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে পাপন বলেছেন, টেস্ট সিরিজে পরাজয়ের জন্য দলের অধিনায়ক মুমিনুল হক সৌরভ এবং প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর কাছে জবাবদিহিতা চাওয়া হবে।

তিনি আরও বলেছেন ঢাকা টেস্টের জন্য আমি চেয়েছিলাম অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে; কিন্তু টিম ম্যানেজমেন্ট নিয়েছে ওপেনার সৌম্য সরকারকে। কেন এমনটি হলো, আমি ঠিক জানি না।

চট্টগ্রাম টেস্টে কুঁচকিতে চোটাক্রান্ত হওয়ার পর দল থেকে বাদ পড়ে যান সাকিব আল হাসান। তার পরিবর্তে ঢাকা টেস্টের জন্য দলে নেয়া হয় সৌম্য সরকারকে। নাজমুল হাসান পাপন বলেছেন, আমি ঢাকা টেস্টের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে চেয়েছিলাম।

ঢাকা টেস্টে সাকিবের পরিবর্তে সুযোগ পেয়ে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি এ তারকা ওপেনার। দুই ইনিংসে সৌম্য ফেরেন ০ ও ১৩ রানে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102