ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আমি তার বাড়িতে উঠেছি, বিয়ে না করলে এখানেই আমার মৃত্যু হবে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের মোবারকপুর গ্রামের আইয়ুব মোল্যা চৌকিদারের বাড়িতে বিয়ের দাবিতে দশম শ্রেণীর এক স্কুলছাত্রী অনশন শুরু করেছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

আজ বুধবার (১৪ এপ্রিল) সকালে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী জানায়, আইয়ুব চৌকিদারের ছোট ছেলে সোহান মোল্যার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভনে সে নানা সময় শারীরিক সম্পর্ক করতে বাধ্যও করেছে। এখন সে বিয়ে করতে রাজি হচ্ছে না। তাই বাধ্য হয়ে প্রেমিক সোহান মোল্যার বাড়িতে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে অনশন শুরু করেছি।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী আরও বলেন, রোববার (১১ এপ্রিল) রাতে সে আমার কাছে এলে প্রতিবেশীরা তাকে ধরে ফেলে। এখন আমার সম্মান বলতে কিছুই নেই। এসব জানার পর কেউ আমাকে আর বিয়ে করবে না। আগে বিভিন্ন জায়গা থেকে বিয়ের কথা চললেও সে বিয়ে ভেঙে দেয়। এখন তাকে বিয়ের কথা বললে টালবাহানা শুরু করে। এমন অবস্থায় সে বিয়ে না করলে আমার মরণ ছাড়া কোনো উপায় নেই। আমি তার বাড়িতে উঠেছি, হয় সে আমাকে বিয়ে করবে, না হলে এখানেই আমার মৃত্যু হবে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বলেন, আমার কোনো ছেলে নেই। এ ঘটনার পর কী করে মেয়েকে বিয়ে দেব? তাই পছন্দের ছেলে সোহানের সঙ্গেই তার মেয়ের বিয়ে হোক এটাই চাই।

অন্যদিকে ছেলে ও তার পরিবারের কেউ বাড়িতে না থাকায় কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102