ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমি তোমার প্রাক্তন প্রেমিকাদের মতো নই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৫৮ বার পঠিত
পরীমনি

বেশ কিছুদিন হয়ে গেল পরীমনি ও শরিফুল রাজ আলাদা থাকছেন। সংবাদমাধ্যমকে পরী নিজেই একাধিকবার এ কথা জানিয়েছেন। এরপর থেকে পরীমনির ব্যাপারে রাজ নিশ্চুপ থাকলেও ইঙ্গিতে পরীমনি ঠিকই কিছুদিন পরপর বার্তা দিয়ে থাকেন রাজের উদ্দেশে। আজ শুক্রবারের প্রথম প্রহরেও নাম উল্লেখ না করে সামাজিক মাধ্যমে সন্তানের বাবাকে বার্তা দিলেন এ অভিনেত্রী।

ফেসবুকে পরীমনি নিজের কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে সাদা শাড়িতে জড়িয়েছেন নিজেকে। এ লাস্যময়ী বিভিন্ন ছবিতে ধরা দিয়েছেন বিভিন্নভাবে। সেইসঙ্গে দিয়েছেন এক বার্তা।

তিনি লিখেছেন, এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে। যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মত নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।

এদিকে পরীমনির এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। কেউ প্রশংসা করে জানিয়েছেন, ‘কথাগুলো পরীর মতো সুন্দর।’ অন্য একজন লিখেছেন, ‘একদম পরীর মতো লাগছে। সত্যিই তো তাই পরীকে কী চাইলেই কাছে পাওয়া যায়?’

অবশ্য পরীমনি কার উদ্দেশে এমন বার্তা দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে সন্তানের বাবা রাজের উদ্দেশেই কথাগুলো লিখেছেন তিনি। কেননা এর আগে বারবার রাজের দিকে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন তিনি। সবশেষ অভিনেত্রী সুনেরাহর সঙ্গে রাজের প্রেমের অভিযোগ আনেন এ নায়িকা। আজ শুক্রবার প্রাক্তন প্রেমিকাদের বিষয়টি উল্লেখ করায় স্পষ্ট রাজকেই এ বার্তা দিয়েছেন অভিনেত্রী।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন এ ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। একই বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102