ads
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমি তো অভিনয় ছাড়া আর কিছুই পারি না

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১১৫ বার পঠিত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। গত বছর ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে তুমুল খ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি ‘ফ্রাইডে’, ‘৭ নম্বর ফ্লোর’সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজের আলোচিত নামও তমা মির্জা।

একটি গণমাধ্যমকে নিজের ব্যস্ততা, কাজসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন তমা মির্জা। সেখানে প্রশ্ন করা হয়; শুনেছি, অভিনয় আপনার প্রাণ। সেই অভিনয়কে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, কী করবেন? তিনি বলেন, বেকার হয়ে থাকব। আমি তো অভিনয় ছাড়া আর কিছুই পারি না।

২০১০ সালে ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমার। পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্রে পার্শ্বনায়িকা হিসেবেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয় করে আলোচিত হন তিনি। ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এদিকে, প্রথমবারের মতো ভারতীয় নির্মাতা, অভিনেতা ও গায়ক অঞ্জন দত্তের পরিচালনায় একটি মিউজিক্যাল ওয়েব সিরিজে অভিনয় করেছেন গত বছর তমা মির্জা। ‌‘দুই বন্ধু’ নামের ওয়েব সিরিজটি খুব শিগগির মুক্তি পাবে দেশি ওটিটি প্ল্যাটফর্মে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102