ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আমি দেশেই আছি’, বললেন শামীম ওসমান

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৪০ বার পঠিত

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান দেশ ছেড়েছেন, এমন তথ্যে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই তথ্যকে মিথ্যা প্রমাণ করে শামীম ওসমানকে দেখা গেল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে। সাংবাদিকদের জানালেন, তিনি দেশেই আছেন।

শনিবার (৩ আগস্ট) বিকাল পৌনে ৩টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বললেন। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্প্রতি ফেসবুকে গুজব ছড়ানো হয় যে, শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা সকলেই থাইল্যান্ড চলে গেছেন। আজ সকালে শামীম ওসমানের ছেলে ইমতিনান অয়ন ওসমান এটিকে গুজব উল্লেখ করে তাদের ঢাকায় অবস্থানের কথা নিশ্চিত করেন। তিনি জানান, তারা পরিবারসহ দেশেই রয়েছেন, ঢাকায় অবস্থান করছেন।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নেতাদের সঙ্গে শামীম ওসমান।
এ বিষয়ে ফেসবুকে এক ভিডিও পোস্টে ইমতিনান অয়ন ওসমান বলেন, ‘একটা জিনিস জানতে চাই, এটা যদি থাইল্যান্ড হয় তাহলে ঢাকা কোথায়?’ সেইসঙ্গে তিনি তার বাসার চারপাশের ভবন দেখান ভিডিওতে।

তিনি বলেন, ‘সকলের কাছে একটাই অনুরোধ, গুজবে কান দেবেন না। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।’

আন্দোলনকারীদের সঙ্গে রিকশাচালকরাও স্লোগান দিচ্ছেনআন্দোলনকারীদের সঙ্গে রিকশাচালকরাও স্লোগান দিচ্ছেন
৩০ জুলাই বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময়ে শামীম ওসমান বলেছিলেন, ‘সত্যের জয় হয়েছে। এবার আমরাই জিতবো। কিছু ক্ষয়ক্ষতি হবে, কিছু লস হবে। বিন্দু পরিমাণ টেনশন করবেন না। শেখ হাসিনাকে এক চুল পরিমাণ নড়ানোর ক্ষমতা ওদের বাবারও নেই। শুধু আমরা যেন প্রস্তুত থাকি।’

তিনি আরও বলেন, ‘জামায়াত-শিবির মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। তবে নিশ্চিত থাকেন শেখ হাসিনা ক্ষমতায় আছেন, ছিলেন, ক্ষমতায় থাকবেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102