ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমি পদত্যাগ করতে প্রস্তুত : মাহবুব তালুকদার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, দেশের উপকার হলে তিনি যেকোনো সময় পদত্যাগ করতে প্রস্তুত আছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, রাষ্ট্রপতির কাছে দেশের বিশিষ্ট ৪২ নাগরিক আবেদন করেছেন, সুপ্রিম জুডিশিয়াল গঠন করে আপনাদের বিষয়ে তদন্ত করার জন্য। আর আপনাদের কাছে তারা আহ্বান জানিয়েছেন, এই অবস্থায় আপনাদেরকে পদ থেকে সরে যাওয়ার জন্য।

জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘আমরা তো একটা প্রসেসের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার হয়েছি। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি আমাদের ব্যাপারে গঠিত হয়, তাহলে আমাদের তো কোনো বক্তব্য নেই।’

তিনি আরও বলেন, ‘দাবি যদি করে থাকেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করলে যদি লাভ হয়, দেশের যদি কোনো উপকার হয়, তাহলে আমি যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে প্রস্তুত।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102