ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমি মানসিকভাবে রণবীরের সঙ্গে বিবাহিত: দীঘি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৫৩ বার পঠিত

মাত্র ছয় বছর বয়সে তারকাখ্যাতি পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি এখন চিত্রনায়িকা। বেশ কয়েকটি ছবি উপহার দিয়েছেন ইতোমধ্যে, যেখানে নায়িকা চরিত্রে দেখা গেছে তাকে।

বড়পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফরমেও আত্মপ্রকাশ করেছেন তিনি।

তবে অভিনয় জীবনের চেয়ে অন্যান্য প্রসঙ্গে আলোচনায় থাকেন এ নায়িকা। ফেসবুক, টিকটকে প্রতিনিয়ত ছবি, ভিডিও পোস্ট করে। সেগুলো নিয়ে অনুসারীদের মধ্যে চর্চার অন্ত নেই।

সম্প্রতি বলিউড তারকা রণবীর কাপুরকে নিয়ে করা মন্তব্যে ফের আলোচনায় তিনি। দীঘি জানিয়েছেন, তিনি বিবাহিত।

এমন জবাবে ভড়কে যাবেন যে কেউ? কবে বিয়ে করলেন ‘তুমি আছো তুমি নেই’ তারকা?

অবশ্য মজার ছলে এমন জবাব দিয়েছেন দীঘি।

শনিবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নেন দীঘি। সেখানে তিনি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক অনুসারী দীঘির কাছে জানতে চান, ‘আপনি কি বিবাহিত?’

উত্তরে দীঘি বলেছেন, ‘আরে হ্যাঁ, আমি মানসিকভাবে রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত। ওকে, বাই।’

আসলে দীঘি এমন জবাব দিয়ে বোঝাতে চাইলেন, রণবীর কাপুরকে কতটা পছন্দ তার। এ বলিউড তারকার কতটা ভক্ত তিনি।

বিষয়টি এর আগেও প্রকাশ করেছিলেন দীঘি।

গত ১৪ এপ্রিল রণবীর-আলিয়ার বিয়ের সময় কষ্টে রাতে ঠিকমতো ঘুমাতেও পারেননি দীঘি। অকপটে সে কথা গণমাধ্যমকেও বলেছিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত নায়িকা হিসেবে গত বছর দীঘির অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এর পর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। কিছু দিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে। যেখানে তার নায়ক ইয়াশ রোহান। এতে দীঘির অভিনয় প্রশংসিত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102