ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আমি লজ্জিত’ জানিয়ে পদত্যাগ করলেন কুবি ছাত্রলীগ নেত্রী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরহাদ কাউসারকে ছাত্রলীগের মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে সংগঠনটি থেকে পদত্যাগ করেছেন নুসরাত জাহান সৌরভী নামে এক নেত্রী।

সৌরভী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

সোমবার (১৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে পদত্যাগের বিষয়টি জানান সৌরভী।

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, নওয়াব ফয়জুন্নেছা হল, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে নিজ স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি লজ্জিত যে আমি এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। ’

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান সৌরভী বলেন, আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও জানেন দেশে কি হচ্ছে। সেই মানবিক দিক বিবেচনা করে আমি শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102