ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আমেরিকার কাছে ২০ লাখ ডোজ টিকা চাওয়া হয়েছে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৩ বার পঠিত
আমেরিকার কাছ থেকে ২০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ, দ্রুতই পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে একথা জানান তিনি।

প্রথম থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানান ভুলের কারণে ঝুলে গেছে টিকা পাবার সম্ভাবনা। এখনও বাকী আছে প্রথম ধাপের ১৫ লাখ মানুষের ডোজ। এমন পরিস্থিতিতে চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের ৭৫তম অধিবেশনের আমন্ত্রণে আমেরিকা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।সে সময় তার সঙ্গে দেখা হবার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। সেখানে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে অনুরোধ করবে।

এদিকে অ্যাস্ট্রাজেনেকার বিষয়ে এখন পর্যন্ত ভারতের সাথে আলোচনার ইতিবাচক কোনও সাড়া পাওয়া যায়নি। তবে, মন্ত্রী আশাবাদী চীন রাশিয়ার টিকা নিয়ে। জাতিসংঘের আমন্ত্রণে আমেরিকা সফরে রোহিঙ্গা ইস্যু সমাধানেও জোর দেবে বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102