ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমেরিকার চেয়ে ভারত ভালো: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

আমেরিকার চেয়ে ভারত ভালো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেটে চার দিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. একে আবদুল মোমেন বলেন, ‘ভারত প্রতিদিন ৫ হাজার থেকে ৯ হাজার ভিসা দিচ্ছে। আমাদের হাজার হাজার লোক অ্যাপ্লাই করছে। কিন্তু তাদের এত জনবল নেই। আর আমেরিকার বছরখানেক লাগে শুধু অ্যাপয়েনমেন্ট নিতে, সে হিসাবে ভারত অনেক সুবিধা দিচ্ছে। ভারত ভিসা ফ্যাসিলিটি আরও বাড়াতে চায়। আমি অদূর ভবিষ্যতে ভারত-বাংলাদেশ ভিসামুক্ত সম্পর্ক চাই।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তিস্তার পানি বণ্টনের বিষয়ে নীতিগতভাবে বাংলাদেশ ও ভারত এক হয়েছে। কোনো একটা কারণে এটি আটকে আছে, সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্ক অনুসরণ করে দ্বিপক্ষীয় বাণিজ্যিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনে কাজ করছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102