ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমেরিকার টার্গেটে উত্তর কোরিয়ার জনগণ নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাতে সেদেশের জনগণকে টার্গেট করা হয়নি বলে দাবি করেছে আমেরিকা।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এক সাংবাদ সম্মেলনে দাবি করেন, পিয়ংইয়ং-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ অন্যান্য যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তাতে উত্তর কোরিয়ার জনগণ ক্ষতিগ্রস্ত হয়নি।

সাকি আরো দাবি করেন, উত্তর কোরিয়ায় মানবিক সাহায্য পাঠাতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা চালিয়ে যাবে আমেরিকা।

উত্তর কোরিয়ার ওপর আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি করোনাভাইরাসের প্রকোপের কারণে দেশটি চরম বিপাকে রয়েছে। পাশাপাশি জাপানের মতো আমেরিকার আঞ্চলিক মিত্র দেশগুলিও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অজুহাতে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে ঘোষণা করেছে, জো বাইডেনের নেতৃত্বাধীন নয়া মার্কিন প্রশাসন ইমেইল ও টেলিফোন কলের মাধ্যমে পিয়ংইয়ং-এর সঙ্গে আলোচনায় বসার আগ্রহ ব্যক্ত করেছে। আমেরিকার এই প্রচেষ্টাকে ‘হাস্যকর প্রতারণা’ বলে উড়িয়ে দিয়েছে পিয়ংইয়ং। দেশটি বলেছে, যতদিন উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকার বিদ্বেষী নীতি অব্যাহত থাকবে ততদিন আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102