ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমেরিকার রাষ্ট্রদূতের উদ্দেশ্যে ওবায়দুল কাদেরের বক্তব্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে বন্ধুত্ব নষ্ট না করতে আমেরিকার রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় বাংলাদেশ। তাঁর ভাষায় আমেরিকান রাষ্ট্রদূত অযাচিত মন্তব্য করে সম্পর্ক নষ্ট করছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ২২তম জাতীয় কাউন্সিলের প্রথম প্রস্তুতি সভায় তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মার্কিন নির্বাচনেও মানুষ মারা গেছে।

এর আগে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রাজধানী ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বেগ প্রকাশ করে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) পিটার হাস দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এক বার্তায় বলেন, আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান করার জন্য সহিংসতা, হয়রানি এবং ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, তারা সরকারি কর্তৃপক্ষকে সহিংসতার এই প্রতিবেদনগুলো তদন্ত করতে এবং মত প্রকাশের মৌলিক স্বাধীনতা, সংগঠন এবং শান্তিপূর্ণ সমাবেশকে রক্ষা করতে উৎসাহিত করেন।

রাষ্ট্রদূত নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতিও সমবেদনা জানান।

এর জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার আমেরিকার রাষ্ট্রদূতকে বাণী দিয়ে সম্পর্ক ভাল রাখার আহ্বান জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102