ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আম্পায়ারের ভুলে এক ওভারে পাঁচ বল মোস্তাফিজের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

ক্রিকেট কিংবা যে কোনো খেলাধুলায় আম্পায়ার বা ম্যাচ পরিচালকদের ভুল নিয়ে আলোচনা সবসময়ই হয় বেশি। তেমনই এক ঘটনা ঘটল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। মোস্তাফিজের রহমানের একটি ওভারে পাঁচ বল করিয়েছেন আম্পায়ার গাজী সোহেল। এক বল বাকি থাকতেই তিনি দিয়েছেন ওভারের সংকেত।

ঘটনা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের ৪০তম ওভারের। মাত্র ১২০ রানে ৯ উইকেট হারিয়ে ধুঁকছিল ক্যারিবীয়রা। তাদের শেষ উইকেট তুলে নেয়ার চেষ্টায় বোলিংয়ে আসেন মোস্তাফিজ। সেই ওভারের প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি পাওয়েল। তৃতীয় বলটি নো করে বসেন দ্য ফিজ, ফ্রি-হিট পায় ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু ফ্রি-হিট বলটি কাজে লাগাতে পারেননি পাওয়েল। এতে অবশ্য সমস্যা হয়নি। কেননা সেই ডেলিভারিটি আবার কোমর উচ্চতার নো করেন মোস্তাফিজ। ফলে আরও একটি ফ্রি-হিট পায় ক্যারিবীয়রা। এবার ২ রান নেন পাওয়েল। ফলে প্রথম তিন বলে আসে ৪ রান। এরপর বাকি থাকার কথা তিন বল। কিন্তু মোস্তাফিজ ২ বল করতেই ওভার শেষের ঘোষণা দেন আম্পায়ার। সে দুই বল ছিল ডট।

তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে দ্বন্দ্বে পড়ে যান সবাই। ওভার শেষ হওয়ার আগেই কেন চলে গেলেন মোস্তাফিজ? প্রেসবক্সে উপস্থিত স্কোরাররাও নিশ্চিত করেছেন, সে ওভারে পাঁচটি বলই করেছেন মোস্তাফিজ। স্কোরারদের ধারণা, ভুল করে পাঁচ বলে ওভার দিয়ে ফেলেছেন আম্পায়ার গাজী সোহেল। যেহেতু বাইরে থেকে বলে আম্পায়ারের এই ভুল শোধরানোর সুযোগ নেই, তাই পাঁচ বলেই শেষ করতে হয়েছে ওভারটি।

অবশ্য এমন পাঁচ বলে ওভারের ঘটনা এটাই প্রথম নয়। ২০১২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া কমনওয়েলথ সিরিজে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে পাঁচ বলে ওভার দিয়েছিলেন আম্পায়ার সাইমন ফ্রাই। অ্যাডিলেডে সেদিন ভারতের ইনিংসের ৩৮তম ওভারটি করছিলেন মালিঙ্গা। তিনি পাঁচ বল করতেই ওভারের ঘোষণা দেন আম্পায়ার ফ্রাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102