চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলার চককীর্তি ইউনিয়নে আঁখিনা নামক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যান স্থানীয় খায়রুল ইসলাম (৪৮) ও মেরিনা বেগম (৩৭)। এসময় বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা করা হবে।