ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আম গাছে ঢিল ছোড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত
মাদারীপুর

মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে আম গাছে ঢিল ছোড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

শনিবার রাত নয়টার দিকে উপজেলার আর্য্য দত্তপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম রাকিব খালাসি (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া এলাকার বেপারীকান্দি গ্রামের ফারুক খালাসীর ছেলে তাওসিফ(১২) পাশ্ববর্তী মঙ্গল হাওলাদারের আম গাছে ঢিল ছুড়ে। এ নিয়ে বিকেলে কথা কাটাকাটি হয়। ওই সূত্র ধরে রাত ৮ টার দিকে মঙ্গল হাওলাদারসহ ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাওসিফদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাওসিফের মা রুবি বেগমকে(৪৫) মারধর করে। বাঁধা দিতে গেলে তাওসিফের ভাই রাকিব খালাসীকে তুলে নিয়ে পাশের কলাবাগানে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় প্রতিবেশীরা এগিয়ে আসলে কালু মিয়া(৩৭), সাবিনা বেগম(৩২), এবং উর্মি বেগম (তৃতীয় লিঙ্গ) আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাকিব ও তার মা রুবি বেগমকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত সাড়ে ১১ টার দিকে রাকিবের মৃত্যু হয়।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাত বলেন,’ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্য হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102