ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি হেফাজতের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভে ‘গুলি চালিয়ে চারজনকে হত্যা’র সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৬ মার্চ) বিকালে দলটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এই হুঁশিয়ারি দেন। তিনি দাবি করেন, হেফাজতের নেতাকর্মীদের মিছিলে পুলিশ বিনা উসকানিতে গুলি চালিয়েছে।

এর আগে জুমআ’র নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার প্রতিবাদে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চারজন মারা যান বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন-হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার ছাত্র মিরাজুল ইসলাম, রবিউল ইসলাম ও জামিল। অপরজন মাদরাসার পাশে দর্জির কাজ করা আবদুল্লাহ।

পুলিশ বলছে, মিছিলকারীরা হাটহাজারী থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে নেয়া হলে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে মাদ্রাসার ছাত্রদের অভিযোগ, পুলিশ তাদের উপর অতর্কিতে গুলি চালিয়েছে।

ঘটনার পর বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতদের দেখতে যান হেফাজত আমীর জুনাইদ বাবুনগরী। এ সময় হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী দাবি করেন, হেফাজতের নেতাকর্মীদের মিছিলে পুলিশ বিনা উসকানিতে গুলি করে ৪ জনকে শহীদ করেছে। তাদের উপযুক্ত বিচার চান তিনি
#বাংলাভিশন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102